পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোসা: শাহনাজ বেগমকে অকথ্য ভাষায় গালাগাল এবং হত্যার হুমকির অভিযোগে গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগের নেতা শাহিন শাহ এর বিরুদ্ধে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়রী করা করেছেন ইউপি মেম্বর শাহনাজ বেগম। । ২৬ এপ্রিল রাতে শাহনাজ বেগমের করা জিডি নং-১০৩০।
উক্ত জিডি সূত্রে জানাগেছে শাহানাজ বেগম চরকাজল ইউনিয়নের মহিলা সদস্য এবং চর কাজল ইউনিয়ন শাখা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। ২৩ এপ্রিল ইউনিয়নের বুড়াগৌরঙ্গ নদীর একটি খাল নিয়ে স্থানীয় জেলে এবং খালের লীজ গ্রহীতার মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার তাকে তার কার্যালয়ে হাজির হওয়ার জন্য বললে ২৫ এপ্রিল সকালে শাহনাজ বেগম উপজেলা নির্বাহী অফিসারের সাথে দেখা করেন। উপজেলা নির্বাহী
অফিসারের অফিস কক্ষ থেকে বের হওয়ার পর উপজেলা চেয়ারম্যান আসাদুল নামে এক ব্যক্তিকে দিয়ে শাহনাজ বেগমকে তার রুমে যেতে বলেন। সময় শাহনাজ বেগম উপজেলা চেয়াম্যানের রুমে গেলে চেয়ারম্যান শাহিন শাহ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন জখমের হুমকি প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ যে কোন সময় তার ক্ষতিসাধান করতে পারেন বলেও জিডিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার হোসেন জানান, ‘সাধারণ ডায়রিটি আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের অনুমতি পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয় জানতে উক্ত উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ’র ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে চর কাজল ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার এবং ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোসা: শাহনাজ বেগমকে অকথ্য ভাষায় গালাগাল এবং হত্যার হুমকির ঘটনায় ইউনিয়ন, উপজেলা ও জেলা মহিলা আওয়ামীলীগের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।